Expert Mentors & Faculty

আমাদের শিক্ষক ও টিম মেম্বার্স

জাপান ফেরত অভিজ্ঞ শিক্ষক এবং স্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আমাদের দক্ষ প্যানেল

Nazmul Ahmed
CEO & DirectorBangladesh

নাজমুল আহমেদ

Nazmul AhmedCEO & Director | Bangladesh

Nazmul Ahmed একজন দূরদর্শী উদ্যোক্তা ও শিক্ষা-ব্যবস্থাপনা পেশাজীবী, যিনি বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জাপান-কেন্দ্রিক ক্যারিয়ার গঠনের সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য Japanese Language, JLPT/NAT Preparation, SSW Career Pathway, Skill Development এবং Japan Career Guidance–এর সমন্বিত সুযোগ তৈরি করতে কাজ করছে।

Yoshida Minoru
CEO & DirectorJapan

ইয়োশিদা মিনোরু

Yoshida MinoruCEO & Director | Japan

জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বদাতা। জাপান–বাংলাদেশের মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।শিক্ষার্থীদের জাপানি ভাষা, সংস্কৃতি ও কর্পোরেট পরিবেশের সাথে পরিচিত করতে কাজ করে যাচ্ছেন।আধুনিক শিক্ষা পদ্ধতি ও সঠিক ক্যারিয়ার গাইডলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের জাপানে সফল ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করছেন।

S M Abu Huzaifa
Executive DirectorAcademic

এস এম আবু হুজাইফা

S M Abu HuzaifaExecutive Director

শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মজীবনের জন্য বাস্তবভিত্তিক Japanese Communication, Advanced Speaking Skills ও Professional Interview Preparation-এ বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি Japanese Cultural, Workplace Communication, ও Professional Conduct-এর ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জাপানের বাস্তব জীবন ও কর্মপরিবেশের জন্য প্রস্তুত করেন। ভাষাগত দক্ষতার পাশাপাশি জাপানি সমাজের দৈনন্দিন জীবনযাপন, সামাজিক শিষ্টাচার, কর্মক্ষেত্রের আচরণ ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদান করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও জাপান-উপযোগী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Md Aminul Islam
DirectorWorkplace Readiness

মোঃ আমিনুল ইসলাম

Md Aminul IslamDirector

শিক্ষার্থীদের জাপানের শিক্ষা, সামাজিক ও পেশাগত পরিবেশে সফলভাবে অভিযোজিত হওয়ার জন্য একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক প্রস্তুতি প্রদান করা হয়। ভাষাগত দক্ষতার পাশাপাশি জাপানি সমাজের দৈনন্দিন জীবনধারা, সামাজিক শিষ্টাচার, কর্মক্ষেত্রের আচরণ, Professional Etiquette ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে গভীর ও ব্যবহারিক ধারণা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সমন্বিত প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের Communication Skills, Professional Confidence, Cultural Awareness ও Workplace Readiness আরও শক্তিশালী করে তোলা হয়—যাতে তারা জাপানের শিক্ষা ও কর্মজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে এবং নতুন পরিবেশে দক্ষতার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়।

Shamima Sultana
ManagerStudent Affairs

শামীমা সুলতানা

Shamima SultanaManager

শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার প্রস্তুতির পুরো প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সঠিক দিকনির্দেশনা, নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী ব্যবস্থাপনা ও সার্বিক সেবার মান বজায় রাখতে কাজ করেন। শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি, সময়মতো প্রয়োজনীয় তথ্য প্রদান এবং প্রতিটি শিক্ষার্থীর প্রস্তুতি আরও সুসংগঠিত করার মাধ্যমে তাদের জাপানে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের লক্ষ্যে এগিয়ে যেতে সহায়তা করেন।

Avijit Kar
Executive DirectorCoordination

অভিজিৎ কর

Avijit KarExecutive Director

জাপানে একাডেমিক ও পেশাগত সুযোগ সৃষ্টিতে কৌশলগত ব্যবস্থাপনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।জাপানি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে দক্ষ।শিক্ষার্থীদের জাপানে সফল ভবিষ্যৎ গঠনে Professional Guidance, Career Support ও Japan-Based Coordination-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

Sumon Podder Sensei
Senior InstructorCareer Development

সুমন পোদ্দার সেন্সেই

Sumon Podder SenseiSenior Japanese Language Instructor

জাপানে Student & SSW (Specified Skilled Worker) ক্যারিয়ার গঠন ও কর্মসংস্থান প্রস্তুতিতে অভিজ্ঞ নেতৃত্ব প্রদান করছেন। শিক্ষার্থীদের Japanese Language Training, SSW Skill & Interview Preparation, Employer Matching, Career Guidance এবং SSW Work Visa Planning—প্রতিটি ধাপে কার্যকর দিকনির্দেশনা দিয়ে জাপানের শ্রমবাজারে দক্ষ ও যোগ্য কর্মী হিসেবে সফল ক্যারিয়ার গঠনে কাজ করে যাচ্ছেন।

Sajiya Kahatun Sensei
Grammar ExpertKanji Expert

সাজিয়া খাতুন সেন্সেই

Sajiya Kahatun SenseiSenior Japanese Language Instructor

জাপানি ভাষার Grammar ও Kanji Mastery-তে বিশেষজ্ঞ একজন অভিজ্ঞ প্রশিক্ষক। জটিল Japanese Grammar-কে সহজ, পরিষ্কার ও বাস্তবভিত্তিক পদ্ধতিতে আয়ত্ত করানোর পাশাপাশি কঠিন Kanji মনে রাখার জন্য কার্যকর ও স্মার্ট Memory Techniques প্রয়োগে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা। দীর্ঘদিনের একাডেমিক অভিজ্ঞতায় তিনি শত শত শিক্ষার্থীকে JLPT প্রস্তুতি, Grammar ও Kanji দক্ষতা উন্নয়ন-এ সফলভাবে গাইড করেছেন এবং তাদের জাপানি ভাষার দক্ষতা, আত্মবিশ্বাস ও পরীক্ষার প্রস্তুতিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

Rashida Khatun
Admissions GuideCounselor

রাশিদা খাতুন

Rashida KhatunAcademic Counselor & Operations Head

ভর্তি পরামর্শদাতা এবং ইন্টারভিউ প্রিপারেশন কো-অর্ডিনেটর। শিক্ষার্থীদের ডকুমেন্টেশন, ব্যাংক লোন এবং ভিসা প্রসেসিংয়ে শতভাগ সহায়তা করেন।

সরাসরি জাপানের মেন্টরদের সাথে ফেস-টু-ফেস ভাইভা সেশন!

আমাদের একাডেমিতে নেটিভ জাপানি শিক্ষকদের দ্বারা নিয়মিত মক ভাইভা ও কালচারাল ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়, যা শিক্ষার্থীদের জাপানি কোম্পানির আসল ইন্টারভিউতে শতভাগ সফল হতে অত্যন্ত সাহায্য করে।